মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে কুপিয়ে টাকা ছিনিয়ে নিলো সন্ত্রাসী শাকিব বাহিনী, আহত ২

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২৮ অপরাহ্ণ

বন্দরে কুপিয়ে টাকা ছিনিয়ে নিলো সন্ত্রাসী শাকিব বাহিনী, আহত ২

বন্দরে কুপিয়ে গুরুতর আহত করে মুদি দোকানের মালামাল ক্রয় করার ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসী শাকিব ও তার বাহিনী। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন- সেলিম (৪২) ও সজল (২৭)। তার সম্পর্কে মামা-ভাগিনা। স্থানীয়রা উদ্ধার করে আহত সেলিমকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর আহত সজলকে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত সজলের পিতা মুদী দোকানী দেলোয়ার মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসী শাকিবসহ আরও অজ্ঞাত নামা ৫/৭ জনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এর আগে গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টায় বন্দর শাহীমসজিদস্থ ঠাকুরবাড়ী এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক আরিফ পাঠানসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১ মাস পূর্বে বাদী মুদী দোকানী দেলোয়ার মিয়ার নাতী ইফরান (১৫) কে সিকদার স্কুলে ডেকে নিয়ে গলায় চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দেয় একই এলাকার ময়না ওরফে মনা মিয়ার সন্ত্রাসী ছেলে শাকিবসহ তার সন্ত্রাসী বাহিনী।
এর ধারাবাহিকতায় গত বুধবার রাত ৯টায় নব্যসন্ত্রাসী শাকিবসহ অজ্ঞাত নামা ৫/৭ জন সন্ত্রাসী বাদরী ছেলে সজল ও শ্যালক সেলিমকে হত্যার উদ্দেশ্যে কেঁচি দিয়ে বুকে এবং পিঠে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে সজল সাথে থাকা মুদি দোকানের মালামাল ক্রয়ের নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, দুইজন জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন