বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক আক্কাসকে হত্যার হুমকি’তে দৈনিক বিজয় পরিবার’র নিন্দা ও প্রতিবাদ

বুধবার, ০৫ জুলাই ২০২৩ | ১০:৩৬ পূর্বাহ্ণ

সাংবাদিক আক্কাসকে হত্যার হুমকি’তে দৈনিক  বিজয় পরিবার’র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি:
কুমিল্লায় দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক আক্কাস আল হৃদয়ের কাছে চাঁদা দাবী এবং তাকে হত্যার হুমকি প্রদানকারী ছিঁচকে সন্ত্রাসী কুখ্যাত চাঁদাবাজ সালাউদ্দিন ও কাউছারের গ্রেফতারের দাবি জানিয়েছেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুসহ পত্রিকার সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক প্রেরিত এক বিবৃত্তিতে তারা উল্লেখ করেন,অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা সব সময় অবধারিত থাকবে। কারো হুমকি-ধামকি চোখ রাঙানীতে সাংবাদিকের কলম থামবেনা। অপরাধী যেই হোক না কেনো তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোরদাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবো। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান প্রধানমন্ত্রী গণমাধ্যমবান্ধব। তাঁর এই সুশাসন আমলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে শতভাগ সুবিচার পাবো বলে আশাবাদী। পরিশেষে সাংবাদিক আক্কাস আল হৃদয়ের উপর ন্যাক্কারজনক হামলা ও চাঁদা দাবীর ঘটনার তীব্র নিন্দা,ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন