বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭৫ এ পা রাখলেন অধ্যাপক মনিরুল ইসলাম

শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০ | ৫:৪১ অপরাহ্ণ

৭৫ এ পা রাখলেন অধ্যাপক মনিরুল ইসলাম

এম আর দিপু: আমাদের সকলের বড় তথা খোন্দকার বংশের বড় ছেলে খোন্দকার মনিরুল ইসলাম মঞ্জু র ৭৫তম শুভ জন্মদিন ৪টা ডিসেম্বর। নারায়ণগঞ্জে বসবাসকারী সকলের অতিপরিচিত মুখ অধ্যাপক খোঃ মনিরুল ইসলাম। অধ্যাপক মনিরুল ইসলাম ১৯৬৪ সালে এস এস সি পাশ করেন পরে সরকারী তোলারাম কলেজ হতে ১৯৬৬ সালে এইচ এস সি পাশ করে তিনি ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৬ হতে ১৯৭১ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের আবাসিক ছাত্র হিসেবে লেখা পড়া করেছেন। ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় হতে এম এ পাশ করে তিনি বিভিন্ন কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন পরবর্তিতে তিনি কর্মের তাগিদে দীর্ঘ দিন বিদেশে অবস্থান করেন। ছাত্রজীবনে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন সেই সুবাদে আওয়ামীলীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ তার ছাত্র জীবনের সঙ্গী। ৯০ এর দশকে তিনি বি এন পি রাজনীতিতে যোগদান করেন। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ মরহুম সিরাজুল ইসলাম ছিলেন তার ছাত্র জীবনের ঘনিষ্ঠ একজন বন্ধু। অধ্যাপক মনিরুল ইসলামের সহ ধর্মীনি মাহফুজা ইসলাম, ৩ কন্যা ও ১ পুত্র সন্তান । ছেলে বিশিষ্ট ব্যবসায়ী খোঃ মাহমুদুল ইসলাম মিশু বর্তমানে ঢাকা উত্তরায় বসবাস করেন ও ৩ কন্যা গৃহীনি। তার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে ও তার জীবনের দীর্ঘায়ু কামনা করে উত্তর মাসদাইর গাবতলী নিজ বাসভবনে পরিবারের পক্ষ হতে দোয়া ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সকল সদস্য ও তার নাতি নাতনি সহ 3 কন্যার জামাতাগণ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন