এই মর্মে সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে , সাজাপ্রাপ্ত আসামি মোঃ আবু দাইয়ান, পিতা : হাজী আঃ রশিদ,মাতা- সাহারা খাতুন। ঠিকানা:- মুক্তিনগর নয়াআটি, হোল্ডিং নং ৩৪৯, রোড নং ০৬, ব্লক সি, ওয়ার্ড নং ৩, সিদ্বিরগঞ্জ নারায়ণগঞ্জ।
সে দীর্ঘদিন যাবত নোটারিমূলে ও চেক জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কয়েকটি মামলার সাজাপ্রাপ্ত ফেরারী আসামী হয়ে আত্মগোপনে আছেন।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালত সি.আর মামলা নং ৩০৪/২০২১ ও সেশন ৪৪৬/২০২২ মামলায় আসামি অনুপস্থিতিতে সাজার রায় ঘোষণা করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সুতরাং তাহার সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হইল।