বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৫০ হাজার টাকার বান্ডেল হয়ে গেলো সাদা কাগজ, বিকাশ এজেন্টের মাথায় হাত

বুধবার, ০১ মার্চ ২০২৩ | ৫:২৯ অপরাহ্ণ

আড়াইহাজারে ৫০ হাজার টাকার বান্ডেল হয়ে গেলো সাদা কাগজ, বিকাশ এজেন্টের মাথায় হাত

রফিক রানা, ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর বাজারের আশিক সুপার মার্কেটের বিকাশ এজেন্টের দোকানে এক ব্যাক্তি ৫০ হাজার টাকা বিকাশ করে নগদ ৫০ হাজার টাকার বান্ডেল রেখে যাওয়ার ১০ মিনিটের মধ্যে সকল টাকা অলৌকিক ভাবে সাদা কাগজে পরিণত হয়ে যায়। আশ্চর্যজনক এ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টায়।

বিকাশ দোকানদার শিমুল জানান, ওই সময় একজন অপরিচিত লোক তার দোকান থেকে বিকাশে অন্য একটি নম্বরে ৫০ হাজার টাকা পাঠাতে বলে।

দোকানদার টাকা পাঠানোর পর ওই লোক তাকে নগদ ৫০ হাজার টাকার একটি বান্ডেল দিয়ে চলে যায়। দোকানদার টাকার বান্ডেল টি তার ক্যাশ বাক্সে রাখার ১০ মিনিটের মধ্যে ক্যাশ বাক্স খুলে দেখেন বান্ডেলের সব টাকা সাদা কাগজে পরিণত হয়ে গেছে।

এ ঘটনায় দোকানদার শিমুল হতবাক হয়ে যায় এবং কান্না শুরু করেন। লোকজন জড়ো হয়ে দেকান্দারকে শান্তনা দেন এবং এ ধরনের প্রতারণার হাত থেকে বেঁচে থাকার জন্য শতর্ক থাকার ব্যাপারে সকলকে পরামর্শ দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন