মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্বামীর সর্বস্ব নিয়ে পালিয়েছে স্ত্রী

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৬:৩২ অপরাহ্ণ

আড়াইহাজারে স্বামীর সর্বস্ব নিয়ে পালিয়েছে স্ত্রী

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর সর্বস্ব নিয়ে পালিয়ে গেছেন স্ত্রী ফাতেমা । তিনি বরগুনা সদর থানার বদরখালি গ্রামের হাতেম আলী মাতুব্বরের মেয়ে। ঘটনাটি ঘটেছে ২৫ জানুয়ারী উপজেলার আড়াইহাজার পৌরসভার শিবপুর গ্রামে।

এ ব্যাপারে স্বামী মোখলেছ হোসেন গাজী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিবরণে জানা যায় যে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর চন্দনপুর গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে মোখলেছ হোসেন গাজী দীর্ঘ দিন ধরে

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকায় তার স্ত্রী ফাতোমকে নিয়ে ভাড়া বাসায় থাকছেন। কিন্তু স্ত্রী ফাতেমা প্রায় সময়ই স্বামীর সাথে অনর্থক ঝগড়ায় লিপ্ত হয়ে বাসা ছেড়ে চলে যায় এবং কয়েকদিন পর আবার চলে আসে। এ ভাবে নিতে নিতে কয়েক তরফায় ফাতেমা স্বামীর সংসার থেকে স্বর্ণালংকার, টাকা পয়সা সর্বস্ব সরিয়ে ফেলে এবং ২৫ জানুয়ারী একবোরেই চলে যায়। এর পর আর ফিরে আসেনি।

এ ব্যাপারে স্বামী  মোখলেছ হোসেন গাজী আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আড়াইহাজার থানার এস আই আবু বকর অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন,তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন