বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ ড্রেজার জব্দ

আড়াইহাজার সংবাদদাতা:

বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২ | ৭:১২ অপরাহ্ণ

আড়াইহাজারে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৪ ড্রেজার জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একাধিক স্থানে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। বুধবার বিকালে উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযান শুরু হয় বিকাল ৪টায়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অভিযানের সময় বড় বড় ৪টি ড্রেজার জব্দ করা হয়। এই সময় শত শত গ্রামবাসী আদালতের অভিযানকে সমর্থন জানান।

জানা গেছে, উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ফসলী জমি কেটে মাটি বিক্রি করে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নির্দেশে বুধবার বিকালে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪টি ড্রেজার জব্দ করা হয়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামের অধিকাংশ ফসলি জমি ড্রেজারের কবলে পরে নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে মাটি খনন করার কারণে চারপাশের মাটি ভেঙ্গে বিরাট গর্তের সৃস্টি হয়। মাটি পরিবহনের জন্য মাইলের পর মাইল পাইপ সংযোগ দিয়ে চলছে পুকুর কিংবা অন্য ফসলি জমি ভরাটের কাজ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন