মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নাশকতার মামলায় পৌর জিয়া মঞ্চ’র আহবায়ক গ্রেপ্তার

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ৪:১৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে নাশকতার মামলায় পৌর  জিয়া মঞ্চ’র আহবায়ক গ্রেপ্তার

আড়াইহাজার থানা পুলিশ শনিবার (৩ ডিসেম্বর) বিকালে নাশকতার মামলায় সদর পৌর সভার জিয়া মঞ্চ এর আহবায়ক আরাফাত সিদ্দিকীকে (২৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আরাফাত সদর পৌর সভার শিবপুর গ্রামের আব্বু সিদ্দিকীর ছেলে এবং কেন্দ্রিয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের অনুসারী।

আড়াইহাজার থানারওসি আজিজুল হক হাওলাদার জানান, গত রবিবার একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে আড়াউহাজারের ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, এ্যম্বুলেন্স আটকে বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি করেছে। পুলিশ আটকানোর চেষ্টা করাতে পুলিশের দুই জনকে আহত করেন। সেই মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় র্তীরব নিন্দা জানান মহিলাদলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। তিনি জিয়া মঞ্চের আহবায়ক আরাফাত সিদ্দিকের মুক্তির দাবী জানান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন