শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিএনপি নেতা নজু মাতবর গ্রেপ্তার

শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ | ৫:২৬ পূর্বাহ্ণ

ফতুল্লায় বিএনপি নেতা নজু মাতবর গ্রেপ্তার

ফতুল্লায় বিএনপি নেতা ও কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম মাতবর ওরফে নজু মেম্বার কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফতুলার ভুইগড়স্থ নিজ ব্যবসায়ীক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জানান, ফতুল্লা থানায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলার প্রধান আসামী নজরুল মাতবর কে বৃহস্পতিবার সন্ধ্যায় ভুইগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ফতুল্লা থানায় বিএনপির ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু।

মামলায় উল্লেখ করা হয়, ৩০ নভেম্বর সন্ধ্যায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার সস্তাপুরে বিএনপির ৭০ জন নেতাকর্মী সশস্ত্র অবস্থায় হাতে মশাল, লোহার রড, হকিস্টিক, চাপাতি, ককটেল নিয়ে পরিকল্পিতভাবে স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরায় ও ককটেলের বিস্ফোরক ঘটায়।

এসময় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়, ৩ টুকরা লাল কসটেপ মোড়ালো বিস্ফোরিত ককটেলের অংশ, ৪টি লোহার রড, মশাল মিছিলে ব্যবহৃত ৮টি বাঁশের লাঠি, একটি মাঝারি আকারের পোড়া টায়ার ও ভাঙ্গা কাঁচের অংশ।

মামলায় আসামিরা হলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা, শহিদুল ইসলাম টিটু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাদবর, বিএনপি নেতা আলী আহমেদ ইঞ্জিনিয়ার, এনামুল হক মামুন, হান্নান মিয়া, ইসমাইল হোসেন, শহিদুল্লাহ, ইসমাইল হোসেন খান, জাহাঙ্গীর, আলমগীর, আমির হোসেন, মিঠু, রনি, শাহিন, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, বিল্লাহ হোসেন, ইকবাল, জুয়েল আরমান, নয়নসহ অজ্ঞাত ৫০ জন।

এর আগেও সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ দলটির ও এর সহযোগি সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন