মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন, পুরে ছাই বসতবাড়ি

শনিবার, ০১ অক্টোবর ২০২২ | ৫:৫৭ অপরাহ্ণ

বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুন, পুরে ছাই বসতবাড়ি

আর,এম রাকিব (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা  উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ববাসুলী বটতলা বাজার পাবনাপাড়ার বাসিন্দা আশরাফ আলী (৫০) বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সরেজমিনে জানা যায়, বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল। আগুন লাগার সময় পরিবারের সদেস্যরা অন্যান্য কাজে ব্যাস্ত ছিলো,  আশরাফ আলী স্ত্রী আগুন দেখতে পায় এরং তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করনে এবং পরবর্তীতে খানসামা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খানসামা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পরিবারটির ৫০-৬০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়  তবে স্থানীয় সূত্রে জানা যায়  এই ঘটনার আশরাফ আলী দুই লক্ষ টাকার আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে।খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ব অফিসার মোনতাজুল ইসলাম বলেন, বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন, খানসামা ফায়ার র্সাভিস ও সিভিল ডিফেন্স সার্ব অফিসার মোনতাজুল ইসলাম। তিনি আরো  বলেন, এরকম অনাকাঙ্খিত ঘটনা কাম্য নয়। সকলকে সচেতনতাই পারে অগ্নিকাণ্ডের ক্ষতির হাত থেকে রক্ষা করতে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন