শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় অটোচালক ও যাত্রীসহ আহত ৩

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ | ৩:২৮ পূর্বাহ্ণ

দিনাজপুরে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় অটোচালক ও যাত্রীসহ  আহত ৩

আর,এম রাকিব:  দিনাজপুরের খানসামা উপজেলায় বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় অটোচালক ও যাত্রীসহ ০৩ জন আহত হয়েছেন। সোমবার ( ২৬সেপ্টেম্বর ) সন্ধায় উপজেলার পাকেরহাট-চৌরঙ্গী আঞ্চলিক মহাসড়কে ভেজালের মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধায় পাকেরহাট থেকে খানসামা গামী অটো টি কে সামনে থেকেই ধাক্কা দেয় পাকেরহাট গামী বেপরোয়া ট্রাক্টর। এসময় ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে অটোচালক ও যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। তবে ট্রাক্টর চালক ও হেলপার পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত ওসি চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসে নি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন