সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে ১ মাস যাবৎ নিখোঁজ প্রবাসী হারুন

রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১:৫৩ অপরাহ্ণ

সৌদিতে ১ মাস যাবৎ নিখোঁজ প্রবাসী হারুন

নিজস্ব প্রতিবেদক : এক মাস ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হারুনুর রশিদের। তিনি পেশায় একজন গাড়ি চালক। গত ২৫ আগস্ট স্থানীয় সময় আনুমানিক সকাল ৮টার দিকে পিকআপ গাড়ি নিয়ে কর্মস্থলের উদ্দেশে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবার।নিখোঁজ হারুনুর রশিদ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের বাসিন্দা।তিনি গত ১৫ বছর ধরে সৌদি আরবের দাম্মাম প্রদেশের ‘সাদ আলি আল এশা’ নামে একটি কোম্পানিতে কনস্ট্রাকশনের ড্রাইবার হিসাবে কর্মরত ছিলেন।‘হারুনের স্ত্রী পারভিন বেগম জানান,গত ২৫ আগস্ট সৌদি আরব থেকে একজন ফোনে জানান, হারুনুর রশিদ কাজের সময় গ্যাস বিস্ফোরণে মারা গেছেন। এ সময় হারুনের ফোন বন্ধ পেয়ে তার অন্য সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তাদের কেউ বলেন হারুন মারা গেছেন। আবার কেউ বলছেন তিনি কোম্পানি থেকে পালিয়ে গেছেন। এ নিয়ে পরিবারের স্বজনদের মাঝে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নিখোঁজ হারুনুর রশিদের ছেলে পারভেজ হোসেন জানান, বাবার সন্ধান চেয়ে আমরা ইতোমধ্যে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাটোর জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর আবেন করেছি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন