মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনুষ্ঠিত হলো ওয়ার্ড সম্মেলন।

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ | ১০:৩০ পূর্বাহ্ণ

অনুষ্ঠিত হলো ওয়ার্ড সম্মেলন।

মোহাম্মদ রাজিব হোসেন রাজু: শনিবার সকাল ১০ ঘটিকায় সময় ডেমরা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে ঢাকা মহানগর দক্ষিণ ৬৪,৬৬,৬৭,৬৮,৮৯,৯০ নং ওয়ার্ড সম্মেলনে ৬৬ নং ওয়ার্ড সভাপতি পদপ্রার্থী এম, এ, রশিদকে দেখতে চায় ৬৬ নং ওয়ার্ডের জনগণ। ঢাকা- ৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনুর নির্দেশনায় শত শত আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে সম্মেলনে যোগদান করেন হাজী মোঃ হেলাল উদ্দিন। ৬৬ নং ওয়ার্ডে তিনি জন্মগ্রহণ করেন এবং সব সময় গরীব দুঃখী মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। ৬৬ নং ওয়ার্ডের বামৈল এলাকার সাধারণ জনগণ বলেন হেলাল ভাই একজন ভালো মানুষ তিনি সব সময় আমাদের খোঁজ খবর রাখেন এবং কোন ধরনের সমস্যায় পরলে তিনি যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন তাই যেকোনো সময় আমাদেরকে ডাকলে সাথে সাথে তার ডাকে আমরা ঝাঁপিয়ে পরি। হেলাল উদ্দিন আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য দোয়া করি। পাশাপাশি ঢাকা ৫ আসনে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনুকে আল্লাহ তাআলা যেন বেশি বেশি হায়াত বাড়িয়ে দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন