মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঞ্ছারামপুরের শীর্ষসন্ত্রাসী ইকবাল হোমনায় গ্রেফতার,এলাকায় মিষ্টি বিতরণ

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৭:১৪ অপরাহ্ণ

বাঞ্ছারামপুরের শীর্ষসন্ত্রাসী ইকবাল হোমনায়  গ্রেফতার,এলাকায় মিষ্টি বিতরণ

বি- বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী ওয়ারেন্ট ভুক্ত ২৬ মামলার আসামী ইকবালকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ।

আজ মঙ্গলবার ১৫ মার্চ সকাল ৮ ঘটিকায় হোমনা থানার অফিসার ইনচার্জ( ওসি) আবুল কায়েস আকন্দ এর নেতৃত্বে উপজেলার দৌলতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার এই গ্রেফতারের খবরে তার এলাকায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে,ইকবাল বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় সন্ত্রাসী,ডাকাতি, হত্যা ও চাঁদাবাজি সহ ২৬ টি মামলা রয়েছে। সে একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। আজ হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে দুলালপুর ইউনিয়নের দৌলতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে তাকে বাঞ্ছারামপুর থানা নিকট হস্তান্তর করা হয়।
উপ পুলিশ পরিদর্শক (এস আই) ইকবাল মনির,সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এ এস আই) মামুন সহ পুলিশ ফোর্স এ সময় উপস্থিত ছিলেন।

হোমনা থানা অফিসার ইনচার্জ আবুল কায়েস আকন্দ এর সত্যতা নিশ্চিত করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন