সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাড়িতে বোমা হামলা: আমরা পরোয়া করিনা: মহাবুবুর রহমান মাসুম

শনিবার, ১২ মার্চ ২০২২ | ৭:১৮ অপরাহ্ণ

বাড়িতে বোমা হামলা: আমরা পরোয়া করিনা: মহাবুবুর রহমান মাসুম

ত্বকী হত্যার বিচারের জন্য যেদিন থেকে মাঠে নেমেছি ওইদিন থেকে মাহাবুবুর রহমান মাসুম মরে গেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম। তিনি বলেন, আমার বা সায় বোমা হামলা করা হয়েছে। এখানে দু:খিত হওয়ার কিছুই না। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে ভয় দেখিয়ে কোন লাভ হবে না। ওই সমস্ত মানুষকে আমরা পরোয়া করি না। আমি মনে করি একদিন না একদিন তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। সেদিন তারা কেউ বাঁচতে পারবে না।

শনিবার (১২ মার্চ) বেলা ১২টায় জেলা গ্রনগন্থাগারে ‘আমরা নারায়ণগঞ্জবাসীর’ সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মাসুম বলেন, আমরা জীবন বাজি রেখে অন্যায়কে প্রশয় দেয় না এবং কখনো দিবো না। অন্যায়কে প্রশয় দেয় না বলে এ কারণে নারায়ণগঞ্জবাসীর জন্ম হয়েছিলো। নারায়ণগঞ্জবাসীকে শান্তিময় রাখার জন্য এ নারায়ণগঞ্জবাসীর জন্ম হয়েছিলো। তারা সামাজিকভাবে মানুষের মনে যেভাবে প্রভাব সৃষ্টি করেছে আমি মনে করি এটা আমাদের অনেক পাওয়া।

রূপগঞ্জে ছাত্রদলের বিদ্রোহীদের বাড়িতে ছাত্রলীগ যুবলীগের হামলা-লুটপাট সম্মেলনে ‘আমরা নারায়ণগঞ্জবাসীর’ সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, দৈনিক সোজাসাপটা’র প্রকাশক ও সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জেল হোসেনসহ প্রমুখ




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন