সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শহরে ব্যাপক যানজট, ট্রাফিকের ভূমিকা অটোরিক্সা নিয়ে

বুধবার, ০৯ মার্চ ২০২২ | ১:৩৩ অপরাহ্ণ

শহরে ব্যাপক যানজট, ট্রাফিকের ভূমিকা অটোরিক্সা নিয়ে

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া হয়ে ২নং রেলগেইট সহ আরও বিভিন্ন মেইন পয়েন্টে ব্যাটারিচালিত নিষিদ্ধ অটো রিকশা, ও সিএনজির কারণে সাধারন মানুষকে ব্যাপক যানজটে পরতে হয়। এই যানযটের কারনে বহু মানুষের গুরুত্বপূর্ন সময় নষ্ট হয় ।

সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায়, শহরের যানজটের বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে মৈৗমিতা ও গ্রীণ অনাবিল পরিবহন । তাছাড়া নিষিদ্ধ লেগুনার যত্রতত্র পার্কিংয়ের কারনে সৃষ্টি হয় ব্যাপক যানজটের মহড়া । যাত্রীদের কাছ থেকে জানা যায় অনভিজ্ঞ ও মাদকাসক্ত, অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে চাষাড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত লেগুনা অটো রিক্সার বাহন পরিচালনা করা হয়।এ ব্যাপারে পথচারীরা ও যাত্রীরা ক্ষুব্ধ।

অপরদিকে স্থানীয়দের দাবি চাষাড়া ট্রাফিক ফাঁড়ির উল্টো পাশে শহীদ মিনারের সাথে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও সোনালী ব্যাংকের সামনে সিএনজি স্ট্যান্ড এবং চাষাড়া সুগন্ধ্যা বেকারীর সামনে অটো স্ট্যান্ড ও ২নং রেল গেইট এর সামনে অবৈধ স্ট্যান্ড করার কারণে সৃষ্টি হয় ব্যাপক যানজটের।

নাম প্রকাশে অনিচ্ছুক অটোরিকশা চালকরা জানায়, ট্রাফিক পুলিশ গাড়ি ধরলে ১৫০০ টাকা রেকার বিল দিলে অটো চালকরা শহরে ঢুকতে পারবে ।

শুসীল সমাজ, রোগী ও ভুক্তভোগীদের দাবী, এসব অবৈধ স্ট্যান্ড বন্ধ না হলে শহরে যানজট ও দূর্ঘটনা বন্ধ করা সম্ভব হবে না। এ বিষয়ে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিবে বলেও কোন ব্যবস্থা নেয় না বরং রেকার বিল নিয়ে আবার ছেড়ে দেয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন