বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ১১:৪০ অপরাহ্ণ

আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার শপথ অনুষ্ঠিত হয়।

গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেয়র আইভীর শপথ নেওয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদেরও শপথ শুরু হয়। তাদের শপথবাক্য পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

চলতি বছরের ১৬ জানুয়ারির নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয় পান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি ৬৬ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের তৈমূর আলম খন্দকারকে পরাজিত করেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে ১৯২টি কেন্দ্রে আইভী ভোট পান ভোট ১ লাখ ৫৯ হাজার ৯৭। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পান ৯২ হাজার ১৬৬ ভোট।

এর আগে ২০১১ সালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আইভী আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে ১ লাখ ভোটে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনকে ৭৪ হাজার ভোটে হারিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন