শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আগামী বছরের ২ এপ্রিল থেকে রোজা শুরু হবে।

শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ | ১২:৩৩ অপরাহ্ণ

আগামী বছরের ২ এপ্রিল থেকে রোজা শুরু হবে।

আগামী বছরের ২ এপ্রিল থেকে রোজা শুরু হবে। মিশরের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্সের বিবৃতির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জাতীয় দৈনিক গালফ নিউজ।মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, ২০২২ সালের এপ্রিল মাসের ১ তারখি শাবান মাসের ১ তারিখ হয়। সেই অনুযায়ী ইদিন রাতেই আকাশে পবিত্র রমজানের বাঁকা চাঁদ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি; আর ওই দিন যদি চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা।দুই পদ্ধতিতে দিন, মাস, বছর গণনা করা যায়। সূর্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তৈরি পঞ্জিকাকে বলা হয় সৌর পঞ্জিকা এবং চাঁদের গতিবিধি হিসেব করে তৈরি পঞ্জিকাকে বলা হয় চান্দ্র পঞ্জিকা। বিশ্বের অধিকাংশ দেশ সৌর পঞ্জিকা অনুসরণ করলেও মধ্যপ্রাচ্যের আরবি ভাষাভাষী দেশগুলো চান্দ্র পঞ্জিকা মেনে চলে।রবি পঞ্জিকার নবম মাস হলো রমজান, যাকে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয় মুসলিম সংস্কৃতিতে। এই মাসের শেষেই আসে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন