শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নদী থেকে অবৈধ পন্থায় বালি উত্তোলনে ইউপি সদস্যকে দুই লাখ টাকা জরিমানা

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | ১১:৪৬ অপরাহ্ণ

নদী থেকে অবৈধ পন্থায় বালি উত্তোলনে  ইউপি সদস্যকে দুই লাখ টাকা জরিমানা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ ,সোনারগাঁ উপজেলা আওতাধীন নোয়াগাঁও ইউপি সদস্য এর অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে ভূমি ম্যাজিস্ট্রেট এর দু লাখ টাকা অর্থদণ্ড করা হয়।সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তাফা মুন্না জানান, সরকারী নিশেধাজ্ঞা অমান্য করে জনবসতিপূর্ণ এলাকায় একটি ছোট নদী থেকে অবৈধ ভাবে বালূ উত্তোলন করছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার মেম্বার। নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের ফলে হুমকি ও ভাঙ্গনের মুখে পড়েছে নদীর দুই পাশের বাড়িঘর। এর আগে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এরপরও আনোয়ার মেম্বার বালু উত্তোলন অব্যাহত রাখে। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে বালুমহার ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় আনোয়ার মেম্বারকে ২ লাখ টাকা অর্থদন্ড ও ড্রেজারটিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন