মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন যারা

শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | ১১:৩৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলেন যারা

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ আসন্ন ইউপি নির্বাচনে আগামী ২৮ নভেম্বর সোনারগাঁয়ের ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪ ইউনিয়নে লাঙল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টির ৪ প্রার্থী। শম্ভুপুরা ইউনিয়নে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুর রউফ, সাদিপুর ইউনিয়নে আবুল হাশেম, জামপুর ইউনিয়নে আশরাফুল ভুঁইয়া মাকসুদ ও বারদী ইউনিয়নে আ. দাইয়ান সরকার।বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ কাদের এমপির কাছ থেকে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।এসময় উপস্থিত ছিলেন- সোনারগাঁ থেকে নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক সানাউল্লাহ সানু, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক গিয়াসউদ্দিন চৌধুরী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান বাবু প্রমুখ




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন