ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে অদ্য ৩০ শে অক্টোবর বেলা ৪টায় সোনারগাঁ থানা চত্বরে আনুষ্ঠানিকতার সাথে পালিত হল।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।জাঁকজমকপূর্ণ আয়োজনে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডঃ শামসুল ইসলাম ভূইয়া, উপজেলা নির্বাহি কর্মকতার আতিকুল ইসলাম।এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযুদ্ধে ডিপুটি কমান্ডার ওসমান গণি, গাজী মজিবুর রহমান, সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।বক্তারা এসময় কেক কেটে ও র্যালী আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা ও সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোঃ তাজুল ইসলাম কমিউনিটি পুলিশং এর সভাপতি পিরোজপুর ইউনিয়ন পরিষদ ও আহবায়ক “জাতীয় শ্রমিকলীগ “মেঘনা শিল্পাঞ্চল শাখা,
এছাড়াও সোনারগাঁ কমিউনিটি পুলিশ এর ভূমিকা জোরদার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।