মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে টেনশনে যারা

শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | ৩:২৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে টেনশনে যারা

ফাহাদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে যারা চিন্তিত। সূত্রে জানা যায়, ৩য় ধাপে আগামীকাল চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় সোনারগাঁয়ের (ঢাকা বিভাগের) নৌকার প্রার্থী চূড়ান্ত করবে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। গত ৫ বছরে এলাকায় কার কী অবস্থান বা দলের জন্য কে কতটুকু খেটেছেন এসব বিবেচনা করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ মুহূর্তে কার হাতে তুলে দিচ্ছেন নৌকা প্রতীক এ নিয়ে গভীর উৎকণ্ঠায় মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে প্রার্থীদের তুলনায় কর্মী সমর্থকদের দুশ্চিন্তা যেন আরো বেশি। দলীয় প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে চলছে তুমুল আলোচনা । কেউ কেউ চাচ্ছেন তাদের একক প্রার্থীরা আবারও নৌকার মনোনয়ন পায়। এর আগে,গত সোমবার সভা করে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের তালিকা করে কেন্দ্রে প্রস্তাব পাঠান সোনারগাঁ আওয়ামীলীগ। নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান ৩৫ প্রার্থী। মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা হলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রহমান মাসুম, মাসুদুর ইউনিয়নের জাহিদ হাসান সনমান্দি জিন্নাহ, শাহাবুদ্দিন সাবু, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম খোকন, শ্যামলী চৌধুরী, রফিকুল ইসলাম।
নোয়াগাঁও ইউনিয়নের উউসুফ দেওয়ান, দেওয়ান উদ্দিন, সাঈদুর রহমান মোল্লা, আবু হানিফ, আব্দুল বাতেন। বারদী ইউনিয়নের জহিরুল হক, ইকবাল হোসেন, রাশেদ উদ্দিন মঞ্জু, লায়ন বাবুল, আবু বক্কর সিদ্দিক। সাদিপুর ইউনিয়নে আব্দুর রশিদ ও জাকির হোসেন। কাঁচপুর ইউনিয়নে মোশারফ হোসেন, মাহাবুব খাঁন, ওবায়দুল হক, আব্দুল মান্নান, শফিকলু ইসলাম লিটন। শম্ভুপুরা ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক মোল্লা নাসির উদ্দিন, আব্দুল মোতালেব, শেখ এনামুল হক বিদ্যুৎ, আব্দূল কাদির জয়। জামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, শামসুদ্দিন খান আবু, শাহজাদা মিয়া, হুমায়ন কবির, মাহবুবুর রহমান ও দেওয়ান শরীফ। আসন্ন ইউপি নির্বাচনে সকলেই নৌকার প্রত্যাশী। তবে মাঠ পর্যায়ে যাদের ভূমিকায় এগিয়ে তারাই হতে পারে নৌকা মাঝি।তেমনটাই বুঝা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বর্ণনাতে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন