রাজিব হোসেন রাজু:আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন যতটাই সামনে আসছে ততই প্রার্থীদের গণসংযোগ উঠান বৈঠক ও প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন। রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ সুরুজ ইসলাম শুক্রবার বিকেলে তার নিজ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মানুষের কাছে দোয়া চেয়েছেন। মোঃ সুরুজ ইসলাম এলাকায় দীর্ঘদিন জনপ্রতিনিধি হয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন এবং করোণা মহামারীর সময় তার ইউনিয়নের বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী এবং অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাবেক ইউপি সদস্য মোঃ সুরুজ ইসলাম তিনি তার ওয়ার্ডের সাধারণ জনগণের আপদে-বিপদে যে কোন সমস্যায় মানুষের পাশে থাকেন এবং এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। সামনে আসছে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন এ নির্বাচনে তিনি জনগণের অনুরোধে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার সাধারণ মানুষের মুখে মুখে শোনা যায় সুরুজ ইসলাম আমাদের এলাকার সন্তান এবং নম্র ভদ্র পরোপকারী যেকোন সময় তিনি গরীব এতিম অসহায় মানুষের পাশে থাকে। তাই আমরা এলাকার জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ভোটের মাধ্যমে সুরুজ ইসলামকে এলাকার স্বার্থে বিপুল ভোটে বিজয় করব। সুরোজ ইসলাম বলেন আমার শক্তি আমার জনগণ জনগণ পারে একজন প্রতিনিধি বানাতে । তাই আমি মনে করি আমার ৮নং ওয়ার্ড এর জনগণ আমার পাশে আছে তাদেরকে নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আশা করি আমার এলাকার জনগণ আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিবেন। তাই আমি আমার ৮ নং ওয়ার্ডের জনগণের জন্য দোয়া করি এবং আমিও আপনাদের সকলের কাছে দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন ও পাশাপাশি সবাই আমাকে ভোট দিবেন।