মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে স্কুলছাত্রের প্রাণ গেল ট্রাকের চাপায়, উত্ত্যক্ত এলাকাবাসী

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | ১০:২৭ অপরাহ্ণ

সোনারগাঁয়ে স্কুলছাত্রের প্রাণ গেল ট্রাকের চাপায়, উত্ত্যক্ত এলাকাবাসী

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা চুনের কারখানার চুনবোঝাই ট্রাকচাপায় জুনায়েদ হোসেন (১২) নিহত হয়েছে। রোববার বিকেলে ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। স্কুলছাত্র জুনায়েদ হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপারবাগ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও সনমান্দী হাছান খান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

এদিকে স্কুলছাত্র নিহতের ঘটনায় পুরো এলাকায় ও সনমান্দী হাছান খান উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা এই স্কুলছাত্রের নিহতের বিচারের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন