শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

মুড়াপাড়া ২ নং ওয়ার্ড থেকে মাদক মুক্ত করবো।

সোমবার, ১১ অক্টোবর ২০২১ | ৪:০৩ অপরাহ্ণ

মুড়াপাড়া ২ নং ওয়ার্ড থেকে মাদক মুক্ত করবো।

রাজিব হোসেন রাজু : আসন্ন ইউপি নির্বাচনে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড থেকে জনগণকে সালাম জানিয়ে আশ্বস্ত করলেন মোঃ মাহবুব আলম গীর (ছমীর মাস্টার) রূপগঞ্জ থানার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সময় যতটা কাছে চলে আসছে প্রার্থীরাও মাঠে ঘাটে অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে দোয়া পৌঁছান ।এবং ছমীর মাস্টার তার নিজ ওয়ার্ডের জনগণকে প্রতিশ্রুতি দেন আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন আমি আপনাদের পাশে বিপদে-আপদে ছিলাম কিনা যদি আমি আপনাদের সেবা করে থাকি তাহলে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আর যদি আপনাদের মনে হয় আমি ছমীর মাস্টার আপনাদের কোনো বিপদে আপদে দুঃখে-সুখে আমাকে আপনারা পাননি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না। ছমীর মাস্টার আরো বলেন আমাকে দিয়ে আপনাদের ওয়ার্ডের যদি উন্নয়ন কাজ করা সম্ভব না হয় তবে আপনারা অন্য কাউকে এলাকার স্বার্থে জনপ্রতিনিধি বানাবেন। ছমির মাস্টার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন মানুষের সেবা করতে কোন জনপ্রতিনিধি হতে হয়না থাকতে হয় মন এবং ভালোবাসা আমি বিগত দিনগুলোতে আমার এলাকার জনগণের পাশে থেকে সবসময় মানুষের সেবা করে এসেছি। এবং সব সময় আমি যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাব। ছমীর মাস্টার আরো বলেন এবারের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে আমি একজন মেম্বার পদপ্রার্থী হয়েছি। আমার কোন চাওয়া পাওয়া নেই আল্লাহ আমাকে যথেষ্ট সুনাম দিয়েছেন তাই বাকি সময়টা আপনাদের সেবা ও ভালোবাসায় কাটাতে চাই। আপনারা সকলে আমার পাশে থাকবেন এটা আমার বিশ্বাস আমি আপনাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করে এলাকার উন্নয়ন করবো। ছমীর মাস্টার বলেন আমাদের বর্তমান মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান তোফায়েল আহ্মেদ আলমাস তিনি যথেষ্ট মুড়াপাড়া ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগামী নির্বাচনে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন আপনারা সকলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাহলে মুড়াপাড়ায় ইউনিয়নে আরো উন্নয়নমূলক বেশি বেশি কাজ হবে । সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন