রাজিব হোসেন রাজু:রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন দিন যত যাচ্ছে ততই ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলা বহুল আলোচিত কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যানও মেম্বার প্রার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে গণসংযোগ শুরু করছেন। আবারো রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেন মোঃ মোজ্জেম হোসেন । কায়েতপাড়া ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে জানা যায় আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক প্রার্থীর কথা শোনা গেলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ মোয়াজ্জেম হোসেন। তিনি সাধারণ মানুষের পাশে থেকে জনসেবার মেম্বার প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন। বিগত দিনে জনপ্রতিনিধি হয়েও মহামারী করুণার সময় তিনি শত শত পরিবারকে খাদ্য সামগ্রী সহযোগিতা দিয়েছেন। প্রায় ৫০০ মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড সেনেটারী বিতরণ করেছেন। কায়েতপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কয়েকটি ভাঙ্গা রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করেছেন প্রায় দুইশত অসহায় পরিবারকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন কয়েকটি ভাঙাচোরা কালবাট সংস্কার করেছেন গত রমজানে প্রায় ২০০পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহায় আরো ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন। গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর কায়েতপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন । এইভাবে প্রতি নিহত অসহায় মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন মেম্বার মোঃ মোয়াজ্জেম হোসেন । তিনি কিছুদিন আগে কায়েতপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ জনগণের জরিপে ২০২০ সালের শ্রেষ্ঠ সমাজ সেবক হিসেবে ভূষিত হয়েছেন মেম্বার মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন কায়েতপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কোন মাদক চোরাকারবারি অপকর্ম সংশ্লিষ্ট কাউকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। কায়েতপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের সুখে দুখে পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন বর্তমান মেম্বার ও এবারের আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।