শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী ও পলাতক ডাকাত গ্রেপ্তার

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ | ৯:৪০ অপরাহ্ণ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী ও পলাতক ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলো- মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন ভুঁইয়া(৪২) ও পলাতক ডাকাত প্রণয় দেব নাথ (২৪)। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জ থানাধীন বরপা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মঞ্জুর হোসেন ভুঁইয়া (৪২) কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
অপরদিকে একই এলাকায় আরেকটি অভিযানে রূপগঞ্জ থানার ডাকাতি মামলার অন্যতম আসামী ডাকাত প্রণয়দেব নাথ (২৪) কে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর থেকে সে বিভিন্ন কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন