শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া শেখ নগর ৯ নং ওয়ার্ড থেকে আসছে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান

রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ | ৮:২৫ অপরাহ্ণ

রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া শেখ নগর  ৯ নং ওয়ার্ড থেকে আসছে আসন্ন  ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান

রাজিব হোসেন রাজু:নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া শেখ নগর ৯ নং ওয়ার্ড থেকে আসছে আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়ে ৯নং ওয়ার্ডের জনগণের সেবা করার প্রতিশ্রুতি দেন। মোঃ খলিলুর রহমান মৃধা কায়েতপাড়া ইউনিয়নের শেখ রাসেল নগর ৯নং ওয়ার্ডের একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে আসছেন। এলাকার জনগণের প্রতি অনেক ভালোবাসা ও যথেষ্ট সম্মান রয়েছে তাই শেখ রাসেল নগর ৯ নং ওয়ার্ডের জনগণ তাকে অনুরোধ করে নির্বাচন করার জন্য বলেন। এবং আরো জানা যায় এই যুবনেতা মোঃ খলিলুর রহমান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে আসছেন। শুধু তাই নয় মহামারী করোনা কালীন সময় হতদরিদ্র এতিম অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। শেখ রাসেল নগর ৯ নং ওয়ার্ড ঘুরে দেখা যায় এই যুবনেতার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খলিলুর রহমান বলেন আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আমার ওয়ার্ডে কাজ করে যাচ্ছি। কিন্তু আমার ওয়ার্ডের সাধারণ জনগণ আমাকে ভালোবেসে তাদের সেবা করার জন্য নির্বাচন করার জন্য অনুরোধ করেন তাই আমি চিন্তা করে দেখলাম যদি আমি একজন ইউপি সদস্য হতে পারি তাহলে আমার ওয়ার্ডের সাধারণ জনগণের আরো বেশি বেশি করে সাহায্য ও সহযোগিতা করতে পারব। আমার প্রিয় নেত্রী বাংলাদেশের অহংকার ও রুপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে যেভাবে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছেন তার বিভিন্ন কর্মকান্ড দেখে আমার ভিতর কাজ করেছে যে আমিও আমার ওয়ার্ডের মানুষের জন্য কিছু করব। তাই ভেবে দেখলাম যদি আমি একজন জনপ্রতিনিধি হই তাহলে বিভিন্ন সরকারী সহযোগিতা নিয়ে আমি আমার ওয়ার্ডের জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারব। আমি মোঃ খলিলুর রহমান মৃধা কায়েতপাড়া ইউনিয়ন শেখ রাসেল নগর ৯নং ওয়ার্ডের সর্বস্তরে মানুষের কাছে দোয়া ও ভালোবাসা চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং সকলে একসঙ্গে একসাথে থেকে নির্বাচনে আমাকে বিজয় করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন