রাজিব হোসেন রাজু:নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের কৃতিসন্তান রংধনু গ্রুপের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন রুপগঞ্জ থেকে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, সন্ত্রাস মুক্ত, ভূমিদস্যু মুক্ত এলাকা উপহার দিতে চাই। রূপগঞ্জ বাসিকে এবং তার নিজ কায়েতপাড়া ইউনিয়নের প্রতিটি গরীব অসহায় হতদরিদ্র মানুষের খোঁজখবর রেখে আসছেন ও যুবকদের আস্থাভাজন জননন্দিত জননেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক। তিনি বলেন আমি রূপগঞ্জের কৃতিসন্তান রূপগঞ্জ আমার মাতৃভূমি এই রূপগঞ্জে আমি জন্মগ্রহণ করেছি রূপগঞ্জের মাটির সাথে আমার সম্পর্ক তাই রুপগঞ্জ কে আমি বদলে দিতে চাই একটি ডিজিটাল রূপগঞ্জ থানা হিসেবে সারা বাংলাদেশে পরিচিত থাকবে আমি মনে করি। আমার কায়েতপাড়া ইউনিয়নের জনগণ আমাকে উৎসাহিত করে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমার দীর্ঘ বিশ্বাস। জনগণই পারে তাদের ভালোবাসা ও সঠিক ভোটের মাধ্যমে জনগণের সেবা করার জন্য প্রতিনিধি বানাতে পারে। রফিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের অহংকার ও গৌরব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় রূপগঞ্জে রাতদিন অক্লান্ত পরিশ্রম করে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। চেয়ারম্যান রফিক জনগণের উদ্দেশ্যে আরো বলেন আসছে আসন্ন ইউপি নির্বাচন এই নির্বাচনে আপনারা সকল জনগণ একত্রিত হয়ে যার মাধ্যমে আপনাদের কায়েতপাড়া ইউনিয়নের উন্নয়ন হবে আপনারা সকলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাবেন আপনাদের কাছে আমি একজন কায়েতপাড়া ইউনিয়নের সন্তান ও চেয়ারম্যান হিসেবে এটাই আমার দাবি। চেয়ারম্যান রফিক বলেন আপনারা সকলেই দেখেছেন আমি আপনাদের কায়েতপাড়া ইউনিয়নের একজন চেয়ারম্যান হওয়ার পর থেকে আমার সাধ্যমত আমার ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট এবং অসহায় হতদরিদ্র মানুষের জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব করেছে। আপনারাও সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমার হাতকে আরও শক্তিশালী করবেন। সামনে আসছে ইউপি নির্বাচন আপনাদের দোয়ায় আমার আদরের ছোট ভাই ও আপনাদের সন্তান আপনাদের দোয়া নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান হিসেবে মোঃ মিজানুর রহমান মিজান নির্বাচন করার জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। কায়েতপাড়া ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা কোন কান কথা শুনবেন না উন্নয়নের স্বার্থে সকলে মিলে মিজানুর রহমান নিজামীকে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় করে ঘরে ফিরবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া।