সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর তহবিল হতে চিকিৎসার সহায়তা প্রদান

সোমবার, ২৩ আগস্ট ২০২১ | ৪:৫৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর তহবিল হতে চিকিৎসার সহায়তা প্রদান

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নারায়ণগঞ্জ জেলার ৬ জন অসুস্থ ব্যক্তির অনুকূলে ১ লক্ষ ৯০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কর্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ অসুস্থ ব্যক্তিদের হাতে এই অর্থের চেক তুলে দেন। এসময় প্রধানমন্ত্রীর অর্থ পেয়ে অসুস্থ ব্যক্তিরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের প্রতি দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী ও জেলার উপ-পরিচালক (উপ-সচিব) ফাতেমাতুল জান্নাত প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন