ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের পশ্চিম পাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোড এর সংলগ্ন অবস্থিত নাফিজ পেপার বোর্ড মিল কোম্পানি ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই কোম্পানিটির বয়লারের দূষিত কালো ধোঁয়ায় গ্রামবাসী অতিষ্ঠ।
গ্রামের বাসা বাড়ি থেকে শুরু করে দোকানপাট মসজিদ স্কুল সর্বস্থানে কালো বয়লারের দূষিত কালো কালি আসবাবপত্রে ,সরঞ্জামে, মানুষের শরীরে, জামা কাপড়ে, ঘরের ভিতরের ,বিভিন্ন জায়গায় বয়লারের দূষিত কালো কালিতে সয়লাব।
গ্রামে দোকানের ফ্রিজের ভিতরে বয়লার দূষিত কালো কালি পৌঁছে যায়, বাসা বাড়ির ঘরের চাল ,বাহিরে জামা কাপড় শুকাতে দিলে বয়লারে কালো কালিতে জামাকাপড় কালো হয়ে যায়।
এ ছোট সাদিপুর গ্রামে অল্প সময় বাহিরে অবস্থান করলে দেখা যায় শরীরে পশম এর উপরে কালো কালী।
মোটকথা গ্রামবাসী বলেন, এই গ্রামে এই কোম্পানির বয়লার পোড়ানোর দূষিত কালো ধোঁয়া কারণে গ্রামবাসী ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে ,যে কোন মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন।
এছাড়াও গ্রামবাসী বলেন ,আমরা একাধিকবার কোম্পানির মালিক সাধুর কাছে অভিযোগ করলে এটি বন্ধ করবে বলে আশ্বাস দেন, কিন্তু দু’একদিন বন্ধ রাখার পর পুনরায় রাতের আধারে এই কালো ধোঁয়া ছেড়ে দেয়, যার ফলে গ্রামে বয়লার পোড়ানোর কালো ধোঁয়া সর্বস্তরে সয়লাব করে।