মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনার মূল ভূমিকায় থ্রি হুইলার

শনিবার, ০৭ আগস্ট ২০২১ | ১১:৪৮ অপরাহ্ণ

সোনারগাঁয়ে মহাসড়কে দুর্ঘটনার মূল ভূমিকায় থ্রি হুইলার

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও হাইওয়ে কমিউনিটি পুলিশ আক্তারুজ্জামান বলেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর টু মেঘনা পর্যন্ত অধিকাংশ দুর্ঘটনা ঘটে থ্রি হুইলার বেপরোয়া চলাচলের কারণে। এছাড়াও তিনি আরো বলেন অধিকাংশ এক্সিডেন্ট দুর্ঘটনা লক্ষ্য করা যায় অটো রিক্সা সিএনজি অটো ভ্যান মোটরযানের বেপরোয়া গতিতে উল্টো মুভমেন্টে চলার কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন এর সাথে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁ হাইওয়ে পুলিশের তৎপরতা থাকলেও কোনভাবে থ্রি হুইলার কন্ট্রোল আনা সম্ভব হচ্ছেনা হাইওয়ে থানা পুলিশ এর। যেকোনো মূল্যে এ থ্রি হুইলার মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করা অনিবার্য ।তা ছাড়া থ্রি হুইলার চলাচলের জন্য এককভাবে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন।এরি কারণে ঘটে গেল নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুট ওভার ব্রিজের সামনে মহাসড়কের মাঝে অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলাচলের কারণে মালবাহী ট্রাকটি অটোরিকশাটি বাঁচানোর উদ্দেশ্যে ট্রাকটি পাশে থাকা ব্রিগেড এর উপরে উঠিয়ে দেয়। অন্যথায় রিক্সাটি ট্রাকটির উপরে উঠিয়ে দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না । অদ্য ৭ ই আগস্ট ( শনিবার )দুপুর ১১ টা ৩০ মিনিটে সোনারগাঁয়ে মহাসড়কে থ্রি হুইলার অধিক পরিমাণে বেড়ে যাওয়ার কারণে বেপরোয়া গতিতে মহাসড়কে চলাচল ব্যস্ত অটোরিকশা সিএনজি ইত্যাদি । সোনারগাঁ হাইওয়ে থানার শিথিলতার কারণে থ্রি হুইলার চলাচলে লাগামহীন । এমনিভাবে বেপরোয়া থ্রি হুইলার কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন গুলোর পোহাতে হয় নানা যন্ত্রণা। এ থ্রি হুইলার গুলো মহাসড়কের উল্টো মুখে বেপরোয়াভাবে চলাচলের কারণে প্রতিদিন ঘটে কোনো না কোনো দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনা কে সামনে নিয়ে মোটরযান গুলো বেপরোয়া গতিতে চলাচলে ব্যস্ত। যার যন্ত্রণা পোহাতে হয় দূরপাল্লার পরিবহন সহ পথচারী ও সাধারন জনগনের । সোনারগাঁওয়ে পুলিশের এ বিষয়ে লক্ষ্য রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করেন সচেতন নাগরিক ও দূরপাল্লার বড় যানবাহনগুলোর মালিক কর্তৃপক্ষ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন