মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সোনারগাঁয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বন্টনে অনিয়ম

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১ | ৭:৩৩ অপরাহ্ণ

সোনারগাঁয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বন্টনে অনিয়ম

সোনারগাঁ প্রতিনিধিঃনারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঈদুল আযহা উপলক্ষে দুস্ত, গরীব অসহায়দের ঈদ উপহার পাঠান স্থানীয় উপজেলা প্রশাসন (ইউএনও ) এর মাধ্যমে।

এ ঈদ উপহার উপজেলা প্রশাসন (ইউএনও ) বন্টন করে দেন প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানের মাঝে। প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যান ৩ লাখ টাকা করে পায়।

গোপন সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর এ ঈদ উপহার নানা পদ্ধতিতে বিতরণ হয়। কিছু পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে বিতরণ করা হয়। আর কিছু পরিষদে স্থানীয় মেম্বার দের কাছে দিয়ে দেওয়া হয়।

যে পরিষদগুলোতে স্থানীয় মেম্বারদের কাছে হস্তান্তর করা হয় সে টাকাগুলো সঠিকভাবে বন্টন হয়নি।

কিছু জনপ্রতিনিধি আছে যারা কোনো টাকাই কাউকে দেয়নি আর কিছু জনপ্রতিনিধি আছে যারা কিছু অর্থ দিলেও বাকিটা নিজের জন্যই উপহার হিসেবে রেখে দিয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ (মাসুদ বাবুর) সাথে সাক্ষাতে কথা হয়।

তিনি বলেন, আমার জানামতে কোন সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে কারচুপি করবে আমার মনে হয় না। তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে যে তারা জনগণের মাঝে সঠিকভাবে ঈদ উপহার বন্টন করে দিবে তাই আমি সবার কাছে আমানত হিসেবে পৌঁছে দিয়েছি যাতে করে সঠিকভাবে সঠিক জায়গায় উপহার বন্টন করে দেয়।

তবে কেউ যদি এ ব্যাপারে কারচুপি বা দুর্নীতি করে আমি উপযুক্ত ব্যবস্থা নিব।

এছাড়াও তিনি গণমাধ্যমকর্মীদের বলেন , আপনারা সঠিকভাবে অনুসন্ধান করেন এবং আমার সর্ব প্রকার সহযোগিতা থাকবে। সে সুবাদে মোগরাপাড়া ইউনিয়নের সদস্যদের সাথে বণ্টননামা তালিকা চাওয়া হলে তারা বলেন ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে নেন আর চেয়ারম্যান বলেন আপনারা বন্টনের তালিকাগুলো প্রত্যেক সদস্যদের কাছ থেকে নিয়ে নিবেন।

কিন্তু কোন সদস্যদের কাছ থেকে বণ্টননামার তালিকা কোনভাবেই উদ্ধার করা যাচ্ছে না। কেন বা কি জন্য তাদের এ বণ্টননামা দিতে তালবাহানা আজও অজানা রয়ে গেল।
তবে গণমাধ্যমকর্মীরা অনুসন্ধানে ইউ এন ও আতিকুল ইসলাম কে জানানো হলে তিনি বলেন ,আপনারা স্বতঃস্ফূর্তভাবে অনুসন্ধান করেন তাতে আমার সর্ব প্রকার সহযোগিতা থাকবে এবং কোনো অনিয়ম বা কারচুপি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন