সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কবি আমজাদ হোসেনের মৃত্যুতে-নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক প্রকাশ

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১ | ১১:৪১ পূর্বাহ্ণ

কবি আমজাদ হোসেনের মৃত্যুতে-নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক প্রকাশ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফয়সল পরাগ ও আফজাল হোসেন পন্টির পিতা বিশিষ্ট কবি আমজাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

রবিবার (১ আগস্ট) সন্ধায় ঢাকার একটি হাসপাতালে করোনা জনিত চিকিৎসাধীন থাকাকালীন রিপোর্ট নেগেটিভ আসার পর শারিরীক বিভিন্ন সমস্যার কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বৎসর। তিনি স্ত্রী, দুই পুত্র ও নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য: মরহুম কবি আমজাদ হোসেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিকেএমইএর সাবেক সভাপতি এবং প্লামিং ফ্যাশনস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক-এর ভগ্নিপতি ছিলেন।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রবিবার রাত ১০ টায় নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন