বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

লকডাউন বাস্তবায়নে না,গঞ্জে আইনশৃংখলাবাহিনীর ব্যাপক তৎপরতা

শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | ৬:৩২ অপরাহ্ণ

লকডাউন বাস্তবায়নে না,গঞ্জে আইনশৃংখলাবাহিনীর ব্যাপক তৎপরতা

সরকার ঘোষিত ১৪ দিনের বিধি নিষেধ বাস্তবায়নে আইনশৃংখলাবাহিনীর ব্যাপক তৎপরতা চলছে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে-পয়েন্টে।শুক্রবার (২৩ জুলােই) সকাল থেকে নগরীর চাষাড়ায় পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সোনারগায়ের কাঁচপুর, মোগড়াপাড়া চৌরাস্তা, বন্দরের মদনপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃংখলাবাহিনীর তৎপরতা দেখা গেছে।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) বলেন, সরকারি বিধি-নিষেধ কার্যকরে পুলিশের মোবাইল টিম সড়ক-মহাসড়কে কাজ করছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে। যারা ঈদের ছুটিতে জেলা ছেড়েছেন তারা যেন সেখানেই অবস্থান করেন। বিধিনিষেধ শেষ হবার আগে ফেরার কোনো প্রয়োজন নেই। টিকা গ্রহণ, চিকিৎসা সেবার মতো জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করেছেন জেলা পুলিশ সুপার।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সকাল থেকে কঠোরতম লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সাথে মাঠে আছেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ। সকলকে ঘরে থাকার অনুরোধ করা হলো। এই লকডাউন বাস্তবায়নে কারো অসহযোগিতা পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৩টি মোবাইল কোর্ট টিম, সেনাবাহিনীর ৩টি পেট্টোল টিমে প্রায় ৪৬ জন, বিজিবির ২ প্লাটুনে প্রায় ৪০ জন, র‌্যাবের একটি টিম পেট্রোলিংয়ে কাজ করছে। এছাড়া ব্যাটালিয়ন আনসার/সাধারণ আনসার এবং জেলা পুলিশ বিভাগ মাঠে রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন