শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আজ থেকে শুরু কঠোর থেকে কঠোরতর লকডাউন

শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | ৬:৫৫ পূর্বাহ্ণ

আজ থেকে  শুরু কঠোর থেকে কঠোরতর  লকডাউন

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ আওতাধীন লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে সোনারগাঁ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ সহ , উপজেলা প্রশাসন।

অদ্য ২৩ জুলাই শুক্রবার ভোর ০৬.০০ ঘটিকা হতে শুরু হয় অভিযান। এ অভিযান ০৫ আগস্ট ২০২১ তারিখ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত আরোপিত বিধি-নিষেধসমূহ মেনে চলার নির্দেশ দেন।

আগামী দুই সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে। উক্ত লকডাউন চলাকালে বিনা প্রয়োজনে বাহিরে বের হলে পড়তে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতার মধ্যে।

তাই জরুরী প্রয়োজনে বাইরে বের হলে সঙ্গে জাতীয় পরিচয় পত্র,কর্মস্থল এর আইডি কার্ড অথবা অন্য কোন সংস্থার সাথে জড়িত থাকলে সেই সংস্থার আইডি কার্ড এবং বাহিরে বের হওয়া যুক্তিসঙ্গত প্রমাণ সঙ্গে রাখতে হবে অন্যথায় অর্থদণ্ড অথবা কারাদণ্ড এর সম্মুখীন হতে হবে এবং অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে।
সোনারগাঁ থানা পুলিশ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে লকডাউ বাস্তবায়নে মাঠে কাজ করছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন