মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজার বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ | ৬:০৫ পূর্বাহ্ণ

আড়াইহাজার বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ

প্রেসবিজ্ঞপ্তিত: আড়াইহাজারসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ। থানা প্রেসক্লাবের পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা অতিমারি পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে সবাইকে আহ্বান জানাচ্ছি।কোরবানির মাধ্যমে আমাদের মনের সমস্ত পশুত্ব, হিংসা বিদ্বেষ মুছে যাক এই কামনা করি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবার হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা সম্ভব হবে না। তারপরও মুসলিম উম্মাহর অন্যতম বড় উৎসব ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহার আনন্দটুকু সবাই সতর্কতার সাথে ভাগাভাগি করে নিতে মহান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন সেই প্রত্যাশা করছি।
তিনি আড়াইহাজার থেকে প্রকাশিত একমাত্র সাপ্তাহিক পত্রিকা ” আমাদের আড়াইহাজার” এর পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, পত্রিকার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন