শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে দেড় কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বন্দর প্রতিনিধি ঃ

শনিবার, ১৭ জুলাই ২০২১ | ১২:৩৬ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে দেড় কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৬ জুলাই শুক্রবার তারিখ রাতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন বাগবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে দেড় কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল আল মারুফ @ মামুন (৩১)। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কুশিয়ারা এলাকার মৃত ইসহাক মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন