মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

বাজবীতে ডাকাত সন্দেহে ৭ জন আটক

শনিবার, ১৭ জুলাই ২০২১ | ১০:৪৫ পূর্বাহ্ণ

বাজবীতে ডাকাত সন্দেহে ৭ জন আটক

আড়াইহাজার( নারায়ণগঞ্জ) সংবাদদাতা : আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী এলাকা থেকে ডাকাত সন্দেহে ৭ জনকে আটক করে গনপিটুনি দিয়েছে গ্রামবাসী। শুক্রবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মোল্লা জানান, রাত ২টার দিকে এরা এলাকায় ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে এদের আটক করে গনপিটুনি দেওয়া হয়। আটককৃতরা হলো সোহাগ (২০), আকাশ মিয়া (২২), জুনায়েদ( ১৯)সহ ৭ জন। এদের বাড়ী বিবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের সম্পর্কে যাচাই-বাচাই চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন