শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সাংবাদিক খায়রুলের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে স্বরণ সভা ও দোয়া

শুক্রবার, ১৬ জুলাই ২০২১ | ৬:৫১ অপরাহ্ণ

সাংবাদিক খায়রুলের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে স্বরণ সভা ও দোয়া

নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ও ওয়ার্কিং জার্নালিষ্ট ফোরামের সদস্য, দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক অগ্রবানী প্রতিদিন পত্রিকার সাংবাদিক মো. খায়রুল হাসানের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জে স্বরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৪টায় ওয়ার্কিং জার্নালিষ্ট ফোরামের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন এম এস. টাওয়ারে এ স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সাংবাদিক মো. খায়রুল হাসানের জন্য দোয়া ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে স্মৃতিচারণ করা হয়।

স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাব, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা সাংবাদিক খায়রুল হাসানের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং অসুস্থ্য সকল সাংবাদিকদের জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থণা করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন