মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার -৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ০৯ জুলাই ২০২১ | ১২:৩৮ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার -৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন পাওয়ার হাউজ সাইলো ট্রাক স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত ৮ জুলাই র‌্যাব-১১ অভিযানে রাত সাড়ে ১১টায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ইয়াবা-৪৭ পিস, ২০ গ্রাম গাঁজা, মোবাইল ৩টি ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল মোঃ রিফাত (২৪) মোঃ সাজ্জাদ জামান ওরফে সোহাগ (২৩) মোঃ রিফাত হোসেন (১৮) এর সবাই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা।
মাহমুদুল হাসান লেঃ কমান্ডার জানান, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন