মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

শ্রমিকদের দাবী মেনে নেওয়ায় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | ৬:১২ অপরাহ্ণ

শ্রমিকদের দাবী মেনে নেওয়ায় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ ঢাকা-সিলেট কাঁচপুরে মহাসড়ক ওপেক্স অ্যান্ড সিনহা গ্রæপের শ্রমিকেরা ৮ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত অবরোধ করেছেন। শ্রমিকরা বেতনের দাবীতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দুটি অবরোধ করে রাখে।বিকালে তাদের দাবি দাবা মেনে নেওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
মহাসড়ক অবরোধে অংশ নেওয়া ওপেক্স অ্যান্ড সিনহা গ্রæপের শ্রমিক সাজ্জাদ হোসেন ,নাজমা বেগম ও রিনা আক্তার জানান, চার মাস বেতন–ভাতা পাচ্ছেন না। মালিকপক্ষ বিভিন্ন সময় বেতন দেওয়ার আশ্বাস দিলেও যথাসময়ে বেতন প্রদান না করায় বাধ্য হয়ে আমরা মহাসড়ক অবরোধ করি।বিকালে আমাদের দাবি মেনে নেওয়ায় মহাসড়ক আন্দোলন উত্তোলন করে নিয়েছি। আবারও বেতন–ভাতা পরিশোধ না করা হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবে বলে হুমকি দেন।
প্রশাসন সিনহা গ্রুপের পরিচালক মোঃতোহার জানান,১২ জুলাই মে মাসের বেতন ও ঈদুল আজহা বোনাস ১৯ জুলাই প্রদান করা হবে এ আশ্বাস করেন। এ জন্য শ্রমিকরা আন্দোলন বন্ধ করে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা দুটি মহাসড়ক অবরোধ করেছে।বিকালে মালিক পক্ষ দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ ছেড়ে দেয়। আমাদের দায়িত্ব কর্তব্যরত পুলিশ আছে সবাই যানজট নিরসনে কাজ করছে এবং শীঘ্রই মহাসড়ক যানজট নিরসন স্বাভাবিক হবে ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন