মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

যুবলীগ নেতা সজীবকে নিয়ে কিছু কুচক্রী মহল কঠিন চক্রান্তে

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | ৫:৪৯ অপরাহ্ণ

যুবলীগ নেতা সজীবকে নিয়ে কিছু কুচক্রী মহল কঠিন চক্রান্তে

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়নের যুবলীগ পদে সাধারণ সম্পাদক, নাজমুর রহমান (সজীব) কে নিয়ে কিছু কুচক্রী মহল কঠিন চক্রান্তে লিপ্ত হয়েছে।

এ কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশে , নাজেহাল করার লক্ষে, তার আত্মমর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে, কথিত কিছু অনলাইন নিউজ পোর্টালে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে তার কাছ থেকে মোটা অংকের টাকা হাসিল করার জন্য অহেতুক ও বানোয়াট নিউজ প্রচারে মরিয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে যুবলীগ নেতা সজীব বলেন, আমি অত্যন্ত মর্মাহত ও দুঃখের সাথে বলছি , যে বা যারা আমাকে নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে তাদের ইচ্ছে কখনোই পূরণ হবে না। কারণ তারা ব্যক্তিগত আক্রোশ ও শত্রুতার জের ধরে সমাজে ও গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন ও সমাজে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য যে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশে লিপ্ত হয়েছে তারা কখনোই উপযুক্ত কোন প্রমাণাদি দেখাতে পারবে না। কারণ আমি জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি।

আমাকে যুবলীগ পদের ইউনিয়ন সাধারণ সম্পাদকের স্থানে বসিয়ে যে সম্মান আমাকে দিয়েছে সে সম্মানের কোন ত্রুটি আমি কখনো করি নাই, করছি না, এবং কখনো করবোনা ,

যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান ধরে রাখা যায় সেভাবে আমি জনগণের
মাঝে কাজ করে যাচ্ছি। যারাই আমাকে
নিয়ে বিভ্রান্তমূলক সংবাদ প্রচারে লিপ্ত
হয়েছেন ,তাদেরকে উদ্দেশ্য করে
বলি ,আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে আসুন ।
যদি উপযুক্ত প্রমান দেখাতে পারেন আমি নিজে সেলেন্ডার করব। আর যদি প্রমাণ দিতে না পারেন আমি বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন