মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে হৃদরোগে আক্রন্ত সাংবাদিক খায়রুল হাসানের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বুধবার, ০৭ জুলাই ২০২১ | ১০:১২ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে হৃদরোগে আক্রন্ত সাংবাদিক খায়রুল হাসানের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক স্বদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ খায়রুল হাসান (৪৪) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ জুলাই ) ভোর ৪ টার সময় চিটাগাং রোড সুগন্ধা হাসপাতালে মৃত্যুবরণ করে।ইন্নআলিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন।মৃত্যু কালে স্ত্রী ,এক ছেলে ও এক মেয়ে এবং আত্মীয় স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন।সে আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিল ।মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ নাসিক ১ নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লার সুলতানের মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
মরহুমের নামাজের জানাযা বাদ জোহর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।এদিকে খায়রুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জানিয়েছেন ।মহান আল্লাহ যেন তার পরিবাওে সদস্যদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন