রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আটক ৮৫ অটোরিকশা চালককে খাদ্য সামগ্রী প্রদান

আড়াইহাজার প্রতিনিধি:

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | ৫:৪০ অপরাহ্ণ

আটক ৮৫ অটোরিকশা চালককে খাদ্য সামগ্রী প্রদান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লকডাউন বাস্তবায়নে চলা ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় আটক করা ৮৫ অটোরিকশা চালককে খাদ্য সামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ জুলাই) সফর আলী কলেজের সামনে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের আটক করেন। এসময় তাদের মধ্যে সকলের আর্থিক অবস্থা খারাপ এবং পরিবারে খাদ্য সামগ্রী না থাকায় বিষয়টি ইউএনওকে জানানো হয়। পরে তাদের সবাইকে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী প্রদান করে উপজেলা প্রশাসন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ইউএনও সোহাগ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন। খাদ্য সামগ্রী পেয়ে সকলেই কথা দেন লকডাউন মেনে ঘরেই থাকবেন এ সময়ে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন