রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ জিয়াউর রহমান

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | ২:৫৯ অপরাহ্ণ

আড়াইহাজারে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিলি (৪০) নামে তিন সন্তানের জননী এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামের হাজী মজিবুরের একটি দোচালা টিনের ঘর থেকে গৃহকর্মীর ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ। লিলি ওই গ্রামের আঃ রহিমের স্ত্রী।
লিলির মা জানান, সে দীর্ঘদিন যাবৎ হাজী মজিবুরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। আমরা বৃহস্পতিবার সকালে শুনতে পাই লিলি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে এসে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালিকের ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলে আছে।তবে ঝুলন্ত অবস্থায় লিলির পা খাটের সাথে লেগেছিল।
স্থানীয়রা জানান, দু’বছর পুর্বেও হাজী মজিবুরের বাসার টয়লেটের ভিতর থেকে আরেক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ । ওই বাসায় দুই গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মনে নানা গুঞ্জন শুরু হয়েছে। তারা পুলিশের সামনে ক্ষোভ জানিয়ে বলেন এ মৃত্যুর আসল রহস্য উদঘাটন করার জন্য। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুঞ্জুরুল মোর্শেদ জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে, মৃত্যুর আসল রহস্য বের করার জন্য লাশটি উদ্ধারের পর নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন