বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইনে কেনাকাটা করতে দিনাজপুরে “হাট সেবা ডট কম” এর উদ্বোধন

রাকিবুল ইসলাম

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | ১১:৫৮ পূর্বাহ্ণ

অনলাইনে কেনাকাটা করতে দিনাজপুরে  “হাট সেবা ডট কম” এর উদ্বোধন

করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশব্যাপী সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে ।লকডাউনের বিধি নিষেধের অন্যতম শর্ত হিসেবে অতি প্রয়োজন ছাড়া জনসাধারন ঘর থেকে বের হতে পারেব না ।তাই লকডাউন প্রতিপালনে জনসাধারনকে সহযোগিতা করতে দিনাজপুরে শুরু হল অনলাইনে পন্য ক্রয়ের ব্যাবস্থা ।গতকাল দিনাজপুর শহরের শেখপুড়ায় অনলাইন কেনাকাটার প্লাটফর্ম“হাট সেবা ডট কম”এর শুভ উদ্বোধন করা হয়েছে । প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ।

“হাট সেবা ডট কম” এর প্রতিষ্ঠাতা মো: নুর আলম এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইনফিনিটি মার্কেটিং লি.এর সহকারি প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যাবসায়ী জহরুল ইসলাম,আবু ইউসুফ,“হাট সেবা”এর উপদেষ্টা হাবিবুর রহমান সহ আরো অনেকে ।

এসময় দিনাজপুর পৌর সভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন বর্তমান সময় আমাদের সকলকে বাসগৃহে অবস্থান করা উচিত ।করোনার প্রকোপ দিন দিন বেরেই চলছে তাই সকলকে বেশি বেশি সচেতন হতে হবে ।আমারা যদি বাইরে না গিয়ে অনলাইনে কেনাকাটা করি তাহলে হয়ত করোনার প্রকোপ কিছুটা থামাতে পারব ।এসময় স্বাস্থ্য সচেতনতা জোরদার করে স্বাস্থ্যবিধি মানার জন্য বার বার অনুরোধ জানান মেয়র সৈয়দ জাহাঙ্গীর ।

“হাট সেবা ডট কম” এর প্রতিষ্ঠাতা মো: নুর আলম বলেন আমাদের ওয়েবসাইট থেকে দিনাজপুরের মানুষ নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল ধরনের পণ্য সামগ্রী পাবে ।এছাড়া যেকনো পরামর্শ ও অভিযোগের জন্য হাট সেবার প্রধান কার্যালয় দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্টান্ডে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন