মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

কঠোর লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ থানা পুলিশ তৎপর

ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি ঃ

সোমবার, ২৮ জুন ২০২১ | ১২:৫৯ অপরাহ্ণ

কঠোর লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ থানা পুলিশ তৎপর

নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রোডে মহামারী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে সরকার কর্তৃক লকডাউন বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টায় সোনারগাঁ থানা পুলিশ।
মহামারী করোনাভাইরাস এর সংক্রমণ বিস্তার রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিভিন্ন পুলিশ চেকপোষ্টে পুলিশী কার্যক্রম অব্যাহত আছে।
মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসয়ে জবাবদিহিতার আওতায় আনা হয়। জরুরী সেবা ব্যতীত যাত্রীবাহী পণ্যবাহী সকল প্রকার পরিবহনে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন সোনারগাঁ অফিসার ইনচার্জ হাফিজুর রহমান সহ সোনারগাঁ থানা পুলিশ।

উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করছেন অফিসার ইনর্চাজ জনাব মোহাম্মদ হাফিজুর রহমান।
এভাবে সোনারগাঁ থানা পুলিশ সোনারগাঁয়ে সকল প্রকার দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়ে সেবা দেওয়ার সর্বাত্মক চেষ্টা এগিয়ে আসে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন