শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান

রবিবার, ২৭ জুন ২০২১ | ৯:৫০ পূর্বাহ্ণ

আড়াইহাজারে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আড়াইহাজারে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী লিটনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের উৎরাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন ওই গ্রামের মৃত চানঁ মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, লিটন দীর্ঘ দিন ধরে ইয়াবা, বিদেশী মদ ও ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল। গোপনে খবর পেয়ে শনিবার গভীর রাতে তার বাড়ি থেকে ২০ বোতল বিদেশী মদ ও ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এই ব্যাপারে রোববার আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত লিটনকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন