মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

বুধবার, ২৩ জুন ২০২১ | ৭:৩০ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডে আরসিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ জুন) বিকেল ৪ টায় নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক এ রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন।

সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নম্বর ওয়ার্ডস্থ ডাচ বাংলা ব্যাংক এলাকা থেকে হিরাঝিল সড়ক এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাথে হিরাঝিল ৬০ মিটার রাস্তার সংযোগ স্থল পর্যন্ত এ কাজ করা হয়। এ কাজটি বাস্তবায়ন করছে মেসার্স তকদীর এন্টারপ্রাইজের সত্বাধিকারী হাজী শফিকুল ইসলাম। এই সংস্কার কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৭ লাখ ৩৪ হাজার ৭৩৭ টাকা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, নাসিকের উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসনাত, মো. রমজান হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন